স্বাস্থ্য সেবার মান উন্নয়ন ও পরিবর্তনশীল ধারণা মেডিকেল শিক্ষার ক্ষেত্রে এক নতুন দ্বার উম্মোচন করেছে। বর্তমানে নার্সিং ডিগ্রি হল তারই উজ্জ্বল দৃষ্টান্ত। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত এবং বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল কর্তৃক নিবন্ধিত ও ঢাকা বিশ্ববিদ্যালয়-এর অধিভূক্ত রয়েল নার্সিং কলেজ একটি স্বনামধন্য ব্যতিক্রমধর্মী নার্সিং শিক্ষা প্রতিষ্ঠান।
যা ২০১৫ সালে একদল তরুণ অভিজ্ঞ নার্সিং উদ্যোক্তাগণের সমন্বয়ে দক্ষ, প্রশিক্ষিত ও আদর্শবান নার্স গড়ার প্রত্যয় নিয়ে প্রাতিষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে।
আমরা আন্তরিকভাবে বিশ্বাস করি যে, দক্ষ, প্রশিক্ষিত ও আদর্শ বান নার্স তৈরি করে একদিকে আমরা সেবার মান উন্নয়ন, নার্স সংকট নিরসন এবং অন্যদিকে দেশের বেকারত্ব দূরীকরণে সহায়ক হব।
রয়েল নার্সিং কলেজ একটি ব্যতিক্রমধর্মী নার্সিং শিক্ষা প্রতিষ্ঠান। কারণ উক্ত প্রতিষ্ঠানটি বাংলাদেশের শুধুমাত্র অভিজ্ঞ ও স্বনামধন্য নার্সিং শিক্ষকমন্ডলী দ্বারা পরিচালিত হয়।