পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে প্রতিষ্ঠান বন্ধ প্রসঙ্গে।
Date : 21 - May - 2026
অফিস আদেশ
এতদ্বারা রয়েল নার্সিং কলেজ, গাজীপুর-এর সকল কর্মকর্তা, লেকচারার, নার্সিং ইন্সট্রাক্টর এবং কর্মচারীর অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ২৩/০৫/২০২৬ খ্রি. রোজ শনিবার হতে ০৪/০৬/২০২৬ খ্রি. রোজ বৃহস্পতিবার পর্যন্ত পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে অত্র প্রতিষ্ঠান বন্ধ থাকিবে। পবিত্র ঈদ-উল- আযহা উপলক্ষে বন্ধের পর ০৬/০৬/২০২৬ খ্রি. রোজ শনিবার হতে যথারীতি নিয়মে সকলকে উপস্থিত হয়ে প্রতিষ্ঠানের কার্যক্রম পরিচালনার জন্য বিশেষভাবে নির্দেশ প্রদান করা হল।
২। বি.এসসি ইন নার্সিং (ইন্টার্নাল ফাইনাল পরীক্ষায় উত্তীর্ণ), ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সের সকল ছাত্র-ছাত্রীদের আগামী ২০/০৫/২০২৬ খ্রি. রোজ বুধবার হতে ০৪/০৬/২০২৬ খ্রি. রোজ বৃহস্পতিবার পর্যন্ত পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে অত্র প্রতিষ্ঠান বন্ধ থাকিবে। উক্ত বন্ধের পর ০৬/০৬/২০২৬ খ্রি. রোজ শনিবার হতে যথারীতি নিয়মে সকলকে উপস্থিত থাকার জন্য বলা হল।
৩। বি.এসসি ইন নার্সিং কোর্সে যেসকল ছাত্র-ছাত্রীগণ ইন্টার্নাল ফাইনাল পরীক্ষায় (সাপ্লিমেন্টারি) অংশগ্রহণ করছে তাদের পবিত্র ঈদ-উল-আযহার ছুটি আগামী ২৩/০৫/২০২৬ খ্রি. রোজ শনিবার হতে ০৪/০৬/২০২৬ খ্রি. রোজ বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ কার্যকর হবে এবং বন্ধের পর ০৬/০৬/২০২৬ খ্রি. রোজ শনিবার হতে যথারীতি নিয়মে সকলকে উপস্থিত হবে।
বি.দ্র: বি.এসসি ইন নার্সিং, ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের (১ম বর্ষ) সকল ছাত্র-ছাত্রী নি¤েœ উল্লেখিত যে সকল কাগজাদি এখনও জমা প্রদান করেনি তারা উক্ত ছুটির পর সকল কাগজাদি কলেজের প্রশাসনিক শাখায় অবশ্যই জমা দিতে হবে।
কাগজাদি সমূহ ঃ-
১.শিক্ষা বোর্ড হতে প্রাপ্ত এসএসসি বা সমমান পরীক্ষার মূল/সাময়িক সনদপত্র।
২.শিক্ষা বোর্ড হতে প্রাপ্ত এইচএসসি বা সমমান পরীক্ষার মূল/সাময়িক সনদপত্র।
৩.শিক্ষা বোর্ড হতে প্রাপ্ত এসএসসি বা সমমান পরীক্ষার মূল একাডেমিক ট্রান্সক্রিপ্ট/মার্কশিট।
৪.শিক্ষা বোর্ড হতে প্রাপ্ত এইচএসসি বা সমমান পরীক্ষার মূল একাডেমিক ট্রান্সক্রিপ্ট/মার্কশিট।
৫.বর্ণিত কোর্সে আবেদনের ডাউনলোডকৃত রঙ্গিন ছবি সম্বলিত ভর্তি পরীক্ষার প্রবেশপত্র।
৬.ভর্তি পরীক্ষায় উর্ত্তীণের ফলাফল।
৭.জাতীয় পরিচয়পত্র/জন্ম নিবন্ধন (অনলাইনে ভেরিফাইড কপি)।
মোঃ নিজাম উদ্দিন
অধ্যক্ষ
রয়েল নার্সিং কলেজ, গাজীপুর
মোবাঃ ০১৮৯৪৫৬১৭৫৭
স্মারক নং- আরএনসি/প্রশা/২০২৬/ তারিখ: ১৮/০৫/২০২৬খ্রি.
সকলের জ্ঞাথার্থে অনুলিপি প্রেরণ (জ্যেষ্ঠতার ক্রমানুসারে নহে):
১. চেয়ারম্যান, গভর্নিং বডি, রয়েল নার্সিং কলেজ, গাজীপুর।
২. পরিচালক (সকল), রয়েল নার্সিং কলেজ, গাজীপুর।
৩. উপাধ্যক্ষ, রয়েল নার্সিং কলেজ, গাজীপুর
৪. লেকচারার/ইন্সট্রাক্টর (সকল), রয়েল নার্সিং কলেজ, গাজীপুর।
৫. হিসাব শাখা, রয়েল নার্সিং কলেজ, গাজীপুর।
৬. হোস্টেল সুপার, রয়েল নার্সিং কলেজ, গাজীপুর।
৭. নোটিশ বোর্ড, রয়েল নার্সিং কলেজ, গাজীপুর।